হিম হিম শীতে সুগন্ধে ভরপুর নতুন গুড়ের পায়েস খেতে খুব মজা। রেসিপিও খুব সোজা। ঝটপট বানিয়ে নেয়া যায়। আসুন জেনে নিই, কী কী লাগবে।
উপকরণ
- পোলাও এর চাল - ১/২ আধা কাপ
- দুধ - ১ লিটার
- এলাচ - ২ টা
- দারুচিনি - ১ টুকরা
- খেজুরগুড় - ১/২ কেজি
- লবন - ১ চিমটি
- সাবুদানা - ১ মুঠি ( ইচ্ছা)
- কিসমিস - ১০ -১২ টা
- বাদাম কুচি - ৫-৬ টা
প্রণালী
- কালিজিরা চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন আধা ঘন্টা।
- দুধ এলাচ, দারুচিনি, লবন ও চাল দিয়ে চুলায় দিন।
- ২ কাপ পানি দিন। চাল নরম হওয়া পরজন্ত রান্না করুন।
- খেজুরগুড় দিয়ে দিন।
- সাবুদানা, বাদাম, কিসমিস দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নামিয়ে নিন।
গরম অথবা ঠাণ্ডা দুইভাবেই পরিবেশন করতে পারেন।
শুভ কামনা সকলের জন্য।
ছবি ও রেসিপি - খুরশিদা রনী







