[topbanner]
প্রাণ আর মন ঠান্ডা করতে এই ডের্জাটই যথেষ্ট। দেখে নেয়া যাক, পুরো রেসিপি।
উপকরণ
- কাঁচা আম ২ টা
- জেলো সবুজ ১ প্যাকেট
- নারিকেল কুচি ১/২ কাপ
- সাবুদানা ২/৩ কাপ
- কনডেন্স মিল্ক ১ ক্যান
- চিনি স্বাদমত
প্রণালী জেলোটিনের প্যাকেটের নিয়মমত জেলো বানিয়ে ঠান্ডা করে কিউব করে নিতে হবে। একটি পাত্রে পানি গরম করে সাবুদানা চিনি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। ইচ্ছা করলে কালার দিতে পারেন। এরপর সাবুদানা থেকে পানি ফেলে দিতে হবে। কাঁচা আম, কনডেন্স মিল্ক আর পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। একটি সার্ভিং গ্লাসে প্রথমে কিউব করা জেলো,সাবুদানা,নারিকেল কুচি দিয়ে তার উপর কাঁচা আম, কনডেন্স মিল্কের জুস দিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন অন্যরকম এই ডের্জাট।
ছবি ও রেসিপি - রান্না কথন







