SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

মজাদার কিমা পরোটা

মজাদার কিমা পরোটা

মজাদার কিমা পরোটা খেতে আর বেকারিতে ঢুঁ মারতে হবে না! আজকের রেসিপি দেখে নিজেই ঘরে তৈরি করে ফেলুন কিমা পরোটা। 

উপকরণ

  • চিকেন/বিফ কিমা
  • ঘি
  • আদাবাটা
  • আটা
  • লেবুর রস
  • দুধ
  • গোলমরিচ গুঁড়া 
  • কাঁচামরিচ কুঁচি
  • পেঁয়াজ কুঁচি
  • লবন ও তেল পরিমানমতো

[picture] প্রণালী

- প্রথমে একটি পাত্রে পরিমান মতো আটা, দুধ, লবন ও পানি দিয়ে ভালোভাবে ময়ান তৈরি করে রাখুন।

- তারপর ঘন্টা খানেক পরিমান মতো তেল দিয়ে মেখে রাখুন। - এরপর কিমা ধুয়ে পানি ঝরিয়ে আদা বাটা ও লেবুর রস দিয়ে ১-২ ঘন্টা মেরিনেট করে রাখুন। - চুলায় হাঁড়ি চাপিয়ে পরিমান মতো তেলে কাঁচামরিচ কুঁচি, পেঁয়াজ কুঁচি, লবন, লেবুর রস, গোলমরিচ গুঁড়া ছিটিয়ে কিমা ভাজতে থাকুন। - কিমা ভাজা হলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন।

- এবার ময়ান করা আটা দিয়ে লেচি কেটে রুটি গড়ে নিন।

- তারপর ঐ রুটির ওপর কিমার পুর ছড়িয়ে আরেকখানা রুটি চাপিয়ে হালকা বেলে পরোটা তৈরি করুন।

- এরপর ঘি দিয়ে পরোটা এপিঠ ওপিঠ ভালো করে ভেজে গরম গরম পরিবেশন করুন।

ছবি এবং রেসিপি - ফাতেমা রহমান

Select Category
Sort Posts