SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

স্পাইসি কিমা ভুনা !

স্পাইসি কিমা ভুনা !

স্পাইসি ভুনা কিমা এমন খাবার যা সকালের নাস্তায় পরোটার সাথে, দুপুরে ভাতের সাথে কিংবা বিকেলের নাস্তায় পেটিস বা সমুচার পুর সব কিছুতেই চলে। তাই আজ আপনাদের এই কিমা ভুনা নিয়ে জানাবো যে কী করে ঘরে বসেই খুব সহজে এই রেসিপিটি আপনারা বানাতে পারেন।

স্পাইসি কিমা ভুনা তৈরির উপকরণ সমূহ

  • মুরগির/গরুর মাংসের কিমা- ২ কাপ
  • টমেটো টুকরা- ১ কাপ
  • পেঁয়াজ কুচি- ১ কাপ
  • আদা কুচি- ২ চা চামচ
  • আদা বাটা- ১ টেবিল চামচ
  • রসুন বাটা- ২ চা চামচ
  • হলুদ গুঁড়া- ১ চা চামচ
  • লাল মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
  • ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ
  • জিরা বাটা- ১ চা চামচ
  • ধনিয়া পাতা বাটা- ২ চা চামচ
  • এলাচি, দারচিনি, তেজপাতা- কয়েকটা
  • লবণ- স্বাদমত
  • তেল- ৪ টেবিল চামচ
  • কাঁচা মরিচ- কয়েকটা
  • ধনিয়া পাতা কুচি- অল্প

স্পাইসি কিমা ভুনা তৈরি প্রণালী 

১) প্রথমে হাড়িতে তেল দিয়ে তেল গরম হলে এতে এলাচি, দারচিনি ও তেজপাতা দিন।

২) এবার পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিয়ে সব গুঁড়া মসলা আর বাটা মসলা দিন।

৩) মশলা খুব ভালোভাবে কষানো হলে এতে কিমা, স্বাদমত লবণ আর হাফ কাপ গরম পানি দিয়ে নাড়াচাড়া করে রান্না করুন ১০ মিনিট।

৪) এখন এতে ধনিয়া পাতা বাটা , টুকরা টমেটো, কাঁচামরিচ দিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন আরও ২০ মিনিট। নামানোর আগে ধনিয়া পাতা কুচি, আদা কুচি ছিটিয়ে দিন।

ব্যস! এবার নামিয়ে ভাত কিংবা পরোটা, রুটির সাথেও পরিবেশন করতে পারেন!

 

ছবি ও রেসিপি - রোমান্টিক কিচেন স্টোরি

Select Category
Sort Posts