SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

মাটন রোগান জোশ

মাটন রোগান জোশ

আজকের রেসিপি আয়োজনে রয়েছে মজাদার মাটন রোগান জোশ! সাধারণভাবে রান্না করে তো খাসির মাংস অনেক খাওয়া হল। এবার একটু স্পাইসি মাটন রোগান জোশ হয়ে যাক।

উপকরণ 
  • খাসির মাংস ১ কেজি
  • ক্যাপসিকাম কুঁচি হাফ কাপ
  • তেল হাফ কাপ
  • দই ১ কাপ
  • পেঁয়াজ কুঁচি হাফ কাপ
  • আদা বাটা ২ টেবিল চামচ
  • রসুন বাটা ২ টেবিল চামচ
  • শুকনো লাল মরিচের গুঁড়া ১/২ চা চামচ
  • গরম মসলা গুঁড়া ১ চা চামচ
  • ধনে গুঁড়া  ২ চা চামচ
  • হলুদ গুঁড়া ১/২ চা চামচ
  • জিরা গুঁড়া ১ চা চামচ
  • গোলমরিচের গুঁড়া ১ চা চামচ
  • লবঙ্গ কয়েকটা
  • এলাচ ৪-৫টা
  • দারুচিনি কয়েকটা
  • কাঠ বাদাম পেস্ট ১ চা চামচ
  • মাখন ২ টেবিল চামচ
  • লবন স্বাদ মতো
  • অল্প লাল রঙ ( না দিলেও হবে )
[picture] প্রণালী 

হাড়িতে খাসির মাংস এর সাথে সব মশলা মিশিয়ে (ক্যাপসিকাম কুঁচি, মাখন ছাড়া )মেরিনেট করে রাখুন ১ ঘণ্টা। এরপর চুলায় কম আঁচে চড়িয়ে দিন ১ ঘণ্টার জন্য। এতে বেশি ঝোল থাকবে না মাখা মাখা হবে আর মাংস সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। এবার একটা লোহার কড়াইতে ২ টেবিল চামচ মাখন দিয়ে তাতে পেঁয়াজ কুঁচি  দিন। অল্প লাল করে ভাজুন। সাথে ক্যাপসিকাম কুঁচি  দিন। ৩ মিনিট রান্না করে এবার রান্না করা খাসির মাংসটা দিয়ে দিন। অল্প কিছুক্ষণ ভেজে নিয়ে নামিয়ে ফেলুন।

ছবি ও রেসিপি – Romantic Kitchen Stories

 
Select Category
Sort Posts