SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

আম দুধের ক্ষীর 

আম দুধের ক্ষীর 

আর কিছুদিন পরেই বাজারে উঠতে শুরু করবে রসালো মৌসুমি ফল আম। সেই আম দিয়ে তৈরি করতে পারেন মজাদার আম দুধের ক্ষীর! কীভাবে? দেখে নিন পুরো প্রণালী। 


উপকরণ 

  • দুধ ২ কেজি
  • পোলাও চাল / বাসমতি চাল ১ কাপ
  • চিনি ১ কাপ ( কম বেশি করা যাবে )
  • এলাচ, দারুচিনি, তেজপাতা কয়েকটা
  • আম এর পিউরি / টিন ম্যাঙ্গো পাল্প ১ টিন
  • ডাবল ক্রিম ৩০০ মি.লি.

[picture]

প্রণালী - হাড়িতে দুধ দিয়ে সাথে পোলাও চাল / বাসমতি চাল ১ কাপ, চিনি ১ কাপ ( কম বেশি করা যাবে )

- এলাচ দারুচিনি তেজপাতা কয়েকটা মিশিয়ে জ্বাল দিতে থাকুন। আস্তে আস্তে ঘন হতে থাকবে। খেয়াল রাখবেন যেন নিচে না লাগে।

- ঘন হলে নামিয়ে নিন। খুব বেশি ঘন করিনি আমি। এবার আমের পাল্পটা ব্লেন্ডার এ ব্লেন্ড করে নিয়ে ক্ষীর এর সাথে মিক্স করে নিন। (সরাসরি চুলায় আমের মিশ্রণটা দিলে দুধ ফেটে  যাবার সম্ভবনা থাকে তাই ক্ষীর ঠান্ডা হবার পর আমের মিশ্রণটা মেশাবেন।) সাথে ডাবল ক্রিম ৩০০ মি.লি.মিশিয়ে নিন।

- ক্ষীর এর উপর কিছুটা পাল্প সাজানোর জন্য দিতে পারেন।

- ফ্রিজে ঠান্ডা করে নিন। খাবার পর কিংবা বিকেলে পরিবেশন করুন।

ছবি ও  রেসিপি – রোমান্টিক কিচেন স্টোরিজ

Select Category
Sort Posts