SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

মজাদার চাইনিজ হাক্কা নুডুলস

মজাদার চাইনিজ হাক্কা নুডুলস

আজকের রেসিপি আয়োজনে রয়েছে দারুণ মজাদার চাইনিজ হাক্কা নুডুলস। চলুন শিখে নিই, কীভাবে তৈরি করতে হয় চাইনিজ হাক্কা নুডুলস।

উপকরণ 

  • মোটা নুডলস- ১ প্যাকেট ( বাজারে হাক্কা নুডুলস কিনতে পাওয়া যায় )
  • মাশরুম - ইচ্ছা মত
  • চিকেন সেদ্ধ- ইচ্ছা মত
  • পেঁয়াজ কুচি-১টি মাঝারি মাপে
  • রসুন কুচি ২ কওয়া
  • বাঁধাকপি কুচি ১ কাপ
  • ক্যাপসিকাম কুচি ২ টি ( লাল , সবুজ)
  • গাজর কুচি ১ কাপ
  • তেল- ৩ টেবিলচামচ
  • গোলমরিচের গুঁড়ো হাফ চাচামচ
  • সয়া সস- ১ টেবিলচামচ
  • ভিনিগার-১ চাচামচ
  • ফিশ সস- ১ চা চামচ (ইচ্ছা / না দিলেও হবে )
  • ওয়েস্টার সস- ১ চা চামচ
  • বিন স্প্রাউট-আধা কাপ
  • লবন স্বাদমতো
  • মাশরুম বা চিকেন সেদ্ধ- ইচ্ছা মত

[picture]

প্রণালী সব সসগুলো একসাথে মিশিয়ে নিন। নুডলসগুলো সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিন। এবার কড়াইতে ২ টেবিল চামচ তেল দিয়ে তাতে পেঁয়াজ ও গাজর দিয়ে ভাজতে থাকুন। এরপর বাঁধা কপি ,মাশরুম ও চিকেন দিয়ে আরও খানিকক্ষণ ভাজুন। এবার সেদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিন। আরও এক চামচ তেল দিন সঙ্গে লবন, গোলমরিচ গুঁড়ো, সস দিয়ে নাড়তে থাকুন। এবার ক্যাপসিকাম,স্প্রাউট ও ভিনিগার দিয়ে আরও খানিকক্ষণ ভেজে নিন। হয়ে গেল হাক্কা নুডলস।

ছবি ও রেসিপি -   সামিয়া'স হোম কিচেন 

Select Category
Sort Posts