খাবারের নাম শুনে অন্যরকম লাগলেও আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। দারুণ মজার এই আইটেমটি চলতে পারে যেকোনো অকেশনে। আর সামনেই তো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই দিনে গরম পোলাও , ভাত কিংবা খিচুড়ির সাথে পরিবেশন করুন মজাদার বেগুনের রোস্ট । চলুন দেখে নিই এর পুরো প্রণালী।
[picture]
প্রথম ধাপে যা যা লাগবে
- ১ টা বড় বেগুনের বড় টুকরা
- জিরা গুরা
- লবন স্বাদ মত
- পেয়াজ কুচি হাফ কাপ
- আদা বাটা ২ চা চামচ
- রসুন বাটা ২ চা চামচ
- টক দই ২ টেবিল চামচ
- জয়ফল ও জয়েত্রী কিসমিস বাটা ২ চা চামচ
- পোস্ত দানা বাটা ১ চা চামচ
- গরম মসলা গুরা ২ চা চামচ
- এলাচি ৪- ৫ টি
- দারুচিনি ২ স্টিক
- বেরেস্তা ১ কাপ
- ঘি / তেল ৪ টেবিল চামচ
- লবন পরিমান মত







