আমার প্রিয় একটা রান্না, ভুনা ডালের উপর ডিম ভাজি ! খেতে দারুন আর বানাতে অনেক সহজ ! চলুন তাহলে দেখে নিই, কীভাবে মজাদার এই ডিশটি রান্না করব।
- মসুর ডাল - ১ কাপ
- টমেটো টুকরা - ২ টা
- পেঁয়াজ বাটা - ১ চা চামচ
- হলুদ গুঁড়া - হাফ চা চামচ
- জিরা গুঁড়া - ১ চা চামচ
- আস্ত জিরা - হাফ চা চামচ
- লবন স্বাদ মতো
- তেল - ১ টেবিল চামচ
- ধনিয়া পাতা মিহি কুঁচি অল্প
- প্রথমে ডাল ধুয়ে ২ কাপ গরম পানি, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, টমেটো টুকরা, লবন দিয়ে চুলায় সিদ্ধ বসিয়ে দিন।
- ডাল ফুটে নরম আর ঘন হয়ে আসলে অন্য একটা প্যান তেল দিয়ে জিরা দিন, ফুটে উঠলে ডালে ফোঁড়ন দিন।
- এরপর উপরে ধনিয়া পাতা ছিটিয়ে দিন।
- এখন বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে ডিম ভেজে নিন।
- আর রান্না করা ডাল উপর ছড়িয়ে দিন, সাথে অল্প পেঁয়াজ বেরেস্তা!
- গরম ভাতের সাথে পরিবেশন করুন!
ছবি ও রেসিপি – Romantic Kitchen Stories







