বাজারে এখন আমের সমাহার। পাকা আম কার না পছন্দ! ইফতারে যদি রসালো ফল আম দিয়ে সুস্বাদু ও হেলদি কিছু খেতে চান, তাহলে আজকের রেসিপি আপনার জন্য। ইফতারে মজাদার কর্নফ্লেক্স উইথ ম্যাংগো ও ইয়োগার্ট ট্রাই করে দেখতে পারেন। তবে দেখে নিন এই রেসিপিটি!

কর্নফ্লেক্স উইথ ম্যাংগো ও ইয়োগার্ট যেভাবে বানাবেন

উপকরণ

১. কর্নফ্লেক্স-   ১ কাপ ২. আম কিউব- ১/২ কাপ ৩. টক দই- ১ কাপ ৪. মধু- ৩ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

১. প্রথমে টক দই ছেকে পানি ফেলে দিন। ২. এরপর টক দই ও মধু মিশিয়ে ঠান্ডা করে নিন। ৩. সার্ভিং ডিশ-এ দই, NESTLÉ CORN FLAKES ও আম দিয়ে এই মজাদার আইটেমটি পরিবেশন করুন!