SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

বৃষ্টির দিনে চায়ের সাথে ঝাল ঝাল ভাজা মুঠা পিঠা !

ছোটবেলায় নানীর বাড়ি খাওয়া সেই মেরা / মুঠা পিঠা পেঁয়াজ-মরিচ দিয়ে ভাজা ভাজা । বৃষ্টির দিনে কখনও সকালের কিংবা বিকেলের নাশতায় গরম গরম চায়ের সাথে এভাবে নানী বানিয়ে দিত । এত মজা লাগত যা বলার বাইরে

উপকরণ

  • চালের গুঁড়ো
  • লবন
  • পানি
  • পেঁয়াজ কুঁচি
  • ধনিয়া গুঁড়ো

[picture]

প্রণালী - আন্দাজ করে করে নিবেন তাই পরিমান দেইনি। - হাড়িতে পানি ফুটতে দিন। এবার চালের গুঁড়ো দিয়ে ঠিক সিদ্ধ রুটির কাই এর মতো করে মথে বল বানিয়ে নিন। - এবার একটা বড় হাড়িতে বেশি পানি ফুটতে দিন । এবার এই বলগুলো খুব আলতোভাবে দিয়ে পানিতে ৭ - ৮ মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে তুলে ফেলুন। বেশি সিদ্ধ করা যাবে না। না হলে গলে যাবে। - ঠান্ডা করুন ১ ঘন্টা। তারপর মাঝখানে কেটে তাওয়াতে মচমচে করে ভেজে নিন। - এবার একটা প্যান এ তেল দিয়ে তাতে পেঁয়াজ কুঁচি দিন অল্প হলুদ গুঁড়ো , ধনিয়া গুঁড়ো  , লবন দিয়ে ভেজে নিন। এবার এতে পিঠাগুলো দিয়ে ভাজা ভাজা করে নিন।

ছবি ও রেসিপি – রোমান্টিক কিচেন স্টোরিজ

Select Category
Sort Posts