অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন মোম দিয়ে কীভাবে গোলাপ বানানো যায়। তাই আপনাদের সুবিধার্থে আজ আমি খুবই সহজ উপায়ে আপনাদের গোলাপ বানানো শিখাব। যদিও দেখে মনে হতে পারে অনেক জটিল বিষয় কিন্তু আসলে তেমন কিছুই নয়। এমনকি উপকরণও লাগে খুবই সীমিত পরিমাণে। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে আসি বাসায় কীভাবে গোলাপের আদলে মোমবাতি তৈরি করা যায়।
প্রয়োজনীয় উপকরণঃ
গোলাপি রঙের কিছু গলানো মোম
সাদা রঙের মোমবাতি
মোটা রশি যা সোলতে হিসেবে কাজ করবে
ফুটন্ত গরম পানি
একটি লাঠি
ছুরি
পদ্ধতিঃ প্রথমে একটি বাতিতে কোরানো গোলাপি রঙের মোম ও কোরানো সাদা মোম নিন। খেয়াল রাখবেন গোলাপি মোমের অংশটুকুই যেন বেশি থাকে।
এরপর একটি গামলায় গরম পানি নিয়ে মোমের বাতিতে এর উপর বসিয়ে দিন যেন মোম গলে যায়। মাঝে মাঝে লাঠিটি দিয়ে নেড়ে মোম দুটিকে মিশিয়ে দেবেন।
এখন থেকে শুরু হবে একটু গুরু গম্ভীর কাজ। একটি কাঠের বোর্ডের উপর গলানো মোম ঢেলে ছোট ছোট বৃত্ত করুন। এই বৃত্তের শেপই নির্ধারণ করবে গোলাপের পাপড়িগুলোর সাইজ কেমন হবে। আপনি যদি বড় গোলাপ চান তবে বৃত্তগুলো বড় মাপের করুন। আর সংখ্যাও নির্ভর করবে আপনার উপর। তবে ৬টির কমে বৃত্ত তৈরি করবেন না। তাহলে গোলাপ দেখতে সুন্দর লাগবেনা।
এরপর মোমের বৃত্তগুলো একটু নরম থাকতে থাকতে ছুরি দিয়ে সাবধানে তুলে ফেলুন।
ছবির মত করে রশির গাঁ ঘেঁষে বৃত্ত গুলো গোলাপের পাপড়ির আদলে প্যাঁচাতে থাকুন।
দেখুন তো গোলাপ ফুলের মত দেখাচ্ছে কিনা। আমার কাছে তো হুবহু গোলাপ ফুলই লাগছে। এবার চাইলে কোন মোম দানির উপর বসিয়ে দিতে পারেন।
লিখেছেনঃ রোজেন
ছবিঃ ফ্যাবডিআইওয়াই.কম






Eta ektu kothin hbe
Supper.r ae rokom ro onk kicu jo di paren dekabe.jara gore bose take tader jonno onek opker hobe.again thanks.
বাহা খুব সুন্দর