ইন্দোনেশিয়ান ডিশ চিকেন সাতেয়! - Shajgoj

ইন্দোনেশিয়ান ডিশ চিকেন সাতেয়!

11650833_10204423578334449_426926057_n

যা লাগবেঃ

-হাড় ছাড়া মুরগির পিস ২ কাপ

Sale • Hair Oil, Oil Control, Serums & Oils

    -লেমনগ্রাস স্টিক মিহি কুচি ২ চা চামচ

    -লেমন জেস্ট / লেবুর খোসা মিহি কুচি ১ চা চামচ

    -আদা মিহি কুচি ২ চা চামচ

    -রসুন মিহি কুচি ১ চা চামচ

    -পিনাট বাটার ১ টেবিল চামচ

    -হলুদ গুঁড়া হাফ চা চামচ

    -জিরা গুঁড়া ১ চা চামচ

    -নারিকেল মিহি বাটা ২ চা চামচ

    -সুইট চিলি সস ২ চা চামচ

    -টমেটো সস ১ চা চামচ

    -পেঁয়াজ পাতা মিহি কুচি অল্প

    -লেবুর রস ২ চা চামচ

    -সয়া সস ১ টেবিল চামচ

    -ধনিয়া পাতা মিহি কুচি ২ টেবিল চামচ

    -অলিভ অয়েল / যেকোনো তেল ২ টেবিল চামচ

    -লবণ স্বাদমত

    প্রথমে মুরগির পিস এর সাথে উপরের সব উপকরণ মেরিনেট করে রাখুন ২ ঘণ্টা। যেই কাঠিতে মুরগির পিস গেঁথে নিবেন সেই কাঠি গুলি পানিতে ভিজিয়ে রাখুন। এখন মুরগির পিসগুলি কাঠিতে গেঁথে নিন। প্যান এ হালকা তেল দিয়ে কম আঁচে লাল করে ভেজে নিন। ওভেনে ১৮০ ডিগ্রীতে ২৫ মিনিট দিয়েও রান্না করতে পারেন। অথবা গ্রিল অপশনে গ্রিল করে নিতে পারেন। নামিয়ে পেঁয়াজ পাতা কুচি ছিটিয়ে দিন।

    রেসিপিঃ রোমান্টিক কিচেন স্টোরিস

    0 I like it
    0 I don't like it

    One Comment

    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...