লুডুর ডাইস নাড়াচাড়ার শব্দ প্রতিপক্ষদের গুটি চালাচালির উদ্দীপনা বাড়িয়ে দিচ্ছে ! এই বুঝি পাকনা গুটিটা গেলো রে ... এই গরম পরিবেশে চা নাস্তা দিয়ে লুডু খেলার একটু ব্রেক কষলাম ! বিকেলের নাস্তায় আজ আছে মাত্রই ওভেন থেকে বের করা ডাবল চিজ আর ভেজিটেবল দিয়ে পিৎজ্জা! সাথে গরম গরম চা ।
যা যা লাগবে
- ময়দা ২ কাপ - ইস্ট ১ টেবিল চামচ - ডিম ১ টি - তেল ২ টেবিল চামচ - দুধ হাফ কাপ ( বেশি লাগতে পারে ) - লবন স্বাদ মতো
প্রণালী
হাফ কাপ দুধ কুসুম গরম করে নিন। এবার উপরের সব উপকরণ খুব ভালো করে মেখে নিন। অল্প অল্প করে দুধ দিয়ে মাখতে থাকুন । মাখার সময় দুধ বেশি লাগতেও পারে । আমি পানি দেইনি শুধু দুধ দিয়ে ময়ান করেছি । খুব মসৃণভাবে ময়ান করতে হবে । এরপর কোনো বাটিতে ডো-টা ঢেকে গরম কোনো জায়গায় রেখে দিন। পিৎজ্জা উপর আপনার ইচ্ছা মতো টপিং দিতে পারেন। আমি ক্যাপসিকাম আর চিংড়ি দিয়ে করেছি।
[picture]
পিৎজ্জার উপর যে সস-টা দিবেন সেটার জন্য যা যা লাগবে -
- টমেটো পেস্ট ৪ টেবিল চামচ - রসুন মিহি কুঁচি ১ চা চামচ - লবন স্বাদ মতো - তেল অল্প প্রণালী - প্যান এ তেল দিয়ে তাতে রসুন কুঁচি দিন। লাল হলে এতে টমেটো পেস্ট দিয়ে অল্প পানি দিয়ে ৫ মিনিট রান্না করে নিন। সস ঘন হয়ে আসলে নামিয়ে ঠান্ডা করে নিন। - এখন ১৮০ ডিগ্রি প্রিহিট করা ওভেনে রান্না করুন ১২ থেকে ১৫ মিনিট । - ওভেন এর ভিন্নতার জন্য টেম্পারেচার এ এদিক সেদিক হতে পারে তাই রান্না হবার সময় খেয়াল রাখবেন। ছবি ও রেসিপি – রোমান্টিক কিচেন স্টোরিজ






