SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

গাজরের ক্ষীর

গাজরের ক্ষীর

আজকের রেসিপি আয়োজনে রয়েছে মজাদার ক্ষীর তবে একটু ভিন্নভাবে! কীভাবে? দেখে নিন, গাজরের সমন্বয়ে মজাদার ক্ষীর তৈরির  রেসিপি।

উপকরণ 
  • দুধ ২ লিটার
  • চালের গুড়া ১ কাপ
  • গাজর কুড়ানো ২ কাপ
  • চিনি টেস্ট এর উপর কম বেশি করা যাবে
  • এলাচি ৪ টুকরা
  • দারচিনি ২ স্টিক
  • তেজপাতা ১ টা
[picture] প্রণালী

- প্রথমে দুধ এ গাজর কুড়ানো ২ কাপ, চালের গুঁড়া, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে জাল দিয়ে ফুটিয়ে নিন।

- বেশ ঘন হলে এতে চিনি দিয়ে ঘন ঘন নাড়তে থাকুন। খেয়াল রাখবেন এটা যেন নিচে না লাগে।

- অল্প কিছুক্ষণ এর মধ্যেই এটা ঘন হয়ে যাবে। এবার চুলার আঁচ ধিমি করে আরও ১০ মিনিট রান্না করুন।

- বাটিতে পরিবেশিন করুন। উপরে সাজানোর জন্য কিছু গাজর কুঁচি ছিটিয়ে দিতে পারেন।

ছবি ও রেসিপি – Romantic Kitchen Stories

Select Category
Sort Posts