SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

ভিন্ন স্বাদের শ্রীলংকান ডাল কারি

ভিন্ন স্বাদের শ্রীলংকান ডাল কারি

আজকের রেসিপি আয়োজনে রয়েছে ভিন্ন স্বাদের শ্রীলংকান ডাল কারি। তবে চলুন দেখে নেয়া যাক, কীভাবে তৈরি করা হয় এই শ্রীলংকান ডাল কারি।

উপকরণ 

  • মশুর ডাল ১ কাপ
  • পেঁয়াজ কুচি হাফ কাপ
  • টমেটো কুচি হাফ কাপ
  • হলুদ গুঁড়ো ১ চা চামচ
  • নারকেল দুধ ১/৪ কাপ
  • লবণ স্বাদমত
  • কাচা মরিচ কয়েকটা ফালি করা

ফোড়ন এর জন্য লাগবে

  • সরিষা আস্ত ১/২ টেবিল চামচ
  • জিরা আস্ত ১/২ টেবিল চামচ
  • মেথি আস্ত ১/২ টেবিল চামচ
  • কারি পাতা কয়েকটা

 প্রণালী

- হাঁড়িতে ডালের সাথে ১ কাপ গরম পানি, হলুদ গুঁড়ো আর স্বাদমত লবণ দিয়ে সিদ্ধ করুন। - ডাল গলে গেলে এতে নারকেল দুধ দিয়ে আরো ১০ মিনিট রান্না করুন। - এবার অন্য একটা প্যান এ প্রথমে তেল দিন। গরম হলে এতে সরিষা , জিরা, মেথি, কারি পাতা দিন। ফুটে উঠলে এতে পেঁয়াজ কুচি,  টমেটো কুচি , কাঁচা মরিচ ফালি দিয়ে লাল করে ভাজুন। - এসব কিছু ডাল এ দিয়ে ফোড়ন দিন। -ভালো করে মিশিয়ে নিন। মাখা মাখা হলেই তৈরি আপনার শ্রীলংকান ডাল।

ছবি ও রেসিপি - Romantic Kitchen Stories 

Select Category
Sort Posts