আজকের রেসিপি আয়োজনে আছে শাহী ফিরনি। দাওয়াতে টেবিলে মুখরোচক খাবারের সাথে শাহী ফিরনি ডেজার্ট হিসেবেও পরিবেশন করতে পারেন। তবে চলুন দেখে নিই, কীভাবে তৈরি করতে হয় শাহী ফিরনি।
উপকরণ
- দুধ - ২ লিটার
- পোলাও এর চাল - ১/২ কাপ
- লবন - ১ চিমটি
- এলাচ - ২ টা
- ঘি - ১ চা চামচ
- গাজর - ১ টা মাঝারি
- চিনি - ১ কাপ
- গুড়া দুধ - ১/২ কাপ
- কেওড়া জল - ২ চা চামচ
- বাদাম কিসমিস - সাজানোর জন্য
প্রণালি
- পোলাও এর চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিন। - আধা ঘন্টা পর পানি থেকে তুলে আধাবাটা করে নিন বা মিক্সি তে ব্লেন্ড করে নিন। - দুধ জাল করুন। লবন ও চাল দিয়ে ভাল করে ফোটান। - চাল সিদ্ধ হয়ে গলে গেলে চিনি দিন। - এলাচ দুটো গুড়া করে চালের সাথে দিন। - গাজর গ্রেট করে নিন। - একটা প্যানে ঘি গরম করে গাজর দিন। ১ মিঃ ভাজুন। - নরম হয়ে এলে ফিরনি তে দিয়ে দিন। - ফিরনি বেশ ঘন হয়ে এলে গুড়া দুধ ও কেওড়া জল দিয়ে নামিয়ে নিন।
বেশি ঘন করবেন না কারন ঠান্ডা হলে এমনি তেই ফিরনি ঘন হয়ে আসবে। বাদাম কুচি চেরী ইচ্ছেমত দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। শুভ কামনা সকলের জন্য






