বডি পলিশ কী তা আপনারা সবাই মোটামুটি জানেন। তবু এর একটু বিবরণ দিয়েই আমার রিভিউ শুরু করছি। বডি পলিশ হচ্ছে বডি স্ক্রাব এর আধুনিক ও অধিক কার্যকরী ভার্সন। বডি পলিশ এক প্রকার এক্সফলিয়েটর। অর্থাৎ এর কাজ হল স্কিনকে ডীপ ক্লিনজিং করা বা গভীর থেকে পরিষ্কার করা। এটা স্ক্রাব থেকে অনেকটা মাইলড হয়। এছাড়া বডিকে হাইড্রেট করে মানে আর্দ্রতার মাত্রাকে ঠিক রাখতে সাহায্য করে।
এখন আপনাদের সাতসুমা ফলটার ব্যাপারে জানিয়ে দেই। সাতসুমা একটি সাইট্রাস জাতীয় ফল যা কোল্ড হার্ডি ম্যান্ডারিন নামে পরিচিত। চীন দেশ থেকে উদ্ভূত এই ফলটিকে বলা হয় সাইট্রাস গোত্রের মধ্যে সবচাইতে মাইলড ফল এবং এই জাতীয় ফলের ক্লিনজিং বা পরিষ্কার করবার ক্ষমতা তো আমরা সবাই জানি। তাই বডি স্ক্রাব হিসেবে এটিকে বলা যেতে পারে পারফেক্ট চয়েস।
উপাদানঃ
সাইট্রাস নির্যাস
অরেঞ্জ এসেনশিয়াল অয়েল
ক্লিনজিং বিডস বা পার্টিকেলস
আমার যা ভাল লেগেছেঃ
-স্কিন সফট আর ময়েশ্চারাইজ করে তোলে
-মাইলড বলে প্রত্যেক দিন গোসলে ব্যবহার করতে পারছি
-পার্টিকেল গুলো রাফ নয় বরং পরিষ্কার করতে সাহায্য করে
-অনেক থিক তাই অল্প ব্যবহার করলেই চলে। ফলে টিউব অনেকদিন চলে।
-খুবই রিফ্রেশিং গন্ধ যা আপনার মুডকে চনমনে করে তোলে। এই গরমে আপনাকে ফ্রেশ আর অ্যাক্টিভ রাখার জন্য পারফেক্ট স্মেল।
কার্যকরী পারফিউম ইনগ্রেডিয়েন্ট রয়েছে যার কারণে আলাদাভাবে পারফিউম ইউজ করার দরকার পড়ে না।
যা ভালো লাগেনি
অনেকক্ষণ ধুতে হয় কেননা এটা অনেক থিক। তবে এতে পরিষ্কার হয় খুব ভালো মত।
কোথায় পাবেন
বডি শপের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন। বাংলাদেশে বসেই অথেনটিক প্রোডাক্ট পেতে হলে চলে আসুন যমুনা ফিউচার পার্কের SAPPHIRE এ।
তাছাড়া ঘরে বসে অর্ডার করে হোম ডেলিভারি পেতে চাইলে এখানে যোগাযোগ করুন।
২০০ মি লি এর প্যাক পাওয়া যায় যার মূল্য ১৫৬০ টাকা।
লিখেছেনঃ রেহনুমা অন্তরা
ছবিঃ টেডলিশাস.এনএল, দ্যইন্ডিয়ানবিউটি.কম









hello.the body shop tree tea oil e bron er gorto dag gulo remove hoyat jonno ki kichu ase.pls
help me.
ফিলোসফি ওয়ান স্টেপ ক্লিনজার টার দাম ভ্যাট সহ২৮৮০ টাকা?