SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

মজাদার স্ন্যাক্স এম্পানাডা

মজাদার স্ন্যাক্স এম্পানাডা

আজকের রেসিপি আয়োজনে রয়েছে মজাদার স্ন্যাক্স এম্পানাডা। অনেকে একে এপানাডা হিসেবে চিনেন। বেকারি আইটেমের মতোই বেশ সহজে তৈরি করা যায় ল্যাটিন অ্যামেরিকার জনপ্রিয় এই স্ন্যাক্সটি। 

উপকরণ 

ডো এর জন্য 

  • ময়দা - ৩ কাপ
  • বেকিং পাউডার- ১ চা চামচ 
  • চিনি - ২ চা চামচ 
  • লবন - স্বাদমতো 
  • ডালডা - হাফ কাপ 
  • ডিম - ১ টি 
  • চিকেন স্টক - হাফ কাপ এর একটু কম

ফিলিং এর জন্য 

  • তেল - ২ চাচামচ 
  • কিমা ( মুরগির / গরুর) - ২ কাপ 
  • লবন - স্বাদমতো 
  • টমেটো পেস্ট - ২ টেবিল চামচ 
  • জিরা গুঁড়া - ১ চামচ
  • মরিচ গুঁড়া - ১ চামচ
  • ওরেগানো - হাফ চামচ 
  • রসুন কুঁচি- ১ টেবিল চামচ 
  • সবুজ ক্যাপ্সিকাম- ১ টি কুঁচি
  • পেঁয়াজ কুঁচি- ১ টি
[picture]

প্রণালী

- ডো এর সব কিছু এক সাথে মিক্স করে ফ্রিজে রাখুন ৩০ মিনিট।

- একটা প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুঁচি দিন , রসুন কুঁচি দিন। একটু হালকা ভেজে এতে কিমা দিয়ে দিন কিমার রং চেঞ্জ হয়ে আসলে সবুজ ক্যাপ্সিকাম, টমেটো পেস্ট , জিরার গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। স্বাদমতো লবন দিন।

- একদম শুকিয়ে আসবে তখন ওরেগানো দিয়ে নামিয়ে নিন। ঠান্ডা হতে দিন।

- এইবার ফ্রিজ থেকে ডোটি বের করে নিন ছোট ছোট রুটি বেলে নিন। এইবার কিমার পুর একটার ভিতরে দিয়ে পুলি পিঠার মতো বানিয়ে নিন।

- ওপরে এগ ব্রাশ করে বেইক করতে দিন ১৮০ ফারেনহাইট এ ২০ মিনিট। ডিপ ফ্রাই ও করতে পারেন।

ছবি ও রেসিপি - সামিয়া'জ হোম কিচেন 

Select Category
Sort Posts