SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

ইলিশ মাছের টিকিয়া কাবাব

ইলিশ মাছের টিকিয়া কাবাব

ভাত, পোলাও বা বিরিয়ানীর সাথে পরিবেশন করতে পারেন। বিকালের নাস্তা হিসেবে টমেটো সসের সাথেও দারুন খেতে ইলিশ মাছের টিকিয়া। এই উপকরণে ৪-৫ জনকে পরিবেশন করা যাবে।

উপকরণ

  • ইলিশ মাছ ৫-৬ পিস
  • সেদ্ধ আলু আধা কাপ
  • পেঁয়াজ কুঁচি আধা কাপ
  • ডিম ২ টি
  • কাচা মরিচ কুঁচি ৩-৪ টি
  • ধনিয়া পাতা কুঁচি পরিমান মতো
  • কর্ণফ্লাওয়ার ২ টেবিল চামচ
  • গোল মরিচ গুড়া আধা চা চামচ
  • হলুদ সামান্য
  • লবন স্বাদ মতো
  • তেল পরিমান মতো
[picture]

 প্রণালী

( ১ ) প্রথমে ইলিশ মাছের পিসগুলো সামান্য পরিমান হলুদ ও লবন দিয়ে সেদ্ধ করে মাছের কাটা বেছে একটা বাটিতে রেখে দিতে হবে ।

( ২ ) এরপর আলাদা একটা বাটিতে সেদ্ধ আলু ভালোভাবে চটকে নিয়ে তার সাথে পেঁয়াজ কুঁচি, কাচা মরিচ কুঁচি, ধনিয়া পাতা কুঁচি, গোল মরিচ ও লবন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ।

( ৩ ) এবার এর সাথে কাটা বেছে রাখা ইলিশ মাছ, ২ টা ডিমের কুসুম এবং কর্ণফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এই মিশ্রণটা দিয়ে ছোট ছোট টিকিয়া বানিয়ে রেখে দিতে হবে ।

( ৪ ) ডিমের সাদা একটা ছোট বাটিতে ফেটে নিয়ে রেখে দিন । এখন চুলায় তেল গরম করে মাছের টিকিয়াগুলো ডিমের সাদা অংশে ডুবিয়ে তেলে ছাড়ুন। এভাবে ডুবো তেলে বাদামী করে ভেজে টিস্যু পেপারে তুলে রাখুন । ব্যস, তৈরী হয়ে গেল ইলিশ মাছের টিকিয়া ।

ছবি ও রেসিপি -  আফরুজা শিল্পী

Select Category
Sort Posts