SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

হেলদি প্রন সালাদ

হেলদি প্রন সালাদ
আজ এমন একটি সালাদের রেসিপি তুলে ধরা হল, যা আপনি লাঞ্চে অন্যান্য খাবারের সাথে খেতে পারেন। আবার এই একই সালাদকে মেইন ডিস হিসেবেও চালিয়ে দিতেও পারেন।

উপকরণ

  • বড় চিংড়ি খোসা ছাড়া ১ কাপ
  • সিদ্ধ নুডলস হাফ কাপ
  • আদা রসুন কুচি চা চামচ
  • সয়া সস ১ টেবিল চামচ
  • গোল মরিচ গুড়া হাফ চা চামচ
  • শুকনা মরিচ টালা অল্প
  • লবণ স্বাদমত
  • শসা কুচি
  • গাজর কুচি
  • সুইট কর্ন
  • কাজু অথবা চিনা বাদাম
  • অলিভ অয়েল অল্প
  • লেবুর রস ২ টেবিল চামচ

প্রণালী 

প্রথমে চিংড়ি মাছগুলোকে আদা রসুন কুচি আর সয়া সস, টালা শুকনা মরিচ গুড়া দিয়ে মেরিনেট করে রাখুন আধা ঘন্টা । এবার আধা ঘন্টা পর প্যান এ অল্প তেল দিয়ে মাছগুলাকে রান্না করুন ১০ মিনিট। চিংড়ি মাছ কুকড়ে গেলেই নামিয়ে নিন। এখন ঠিক খাবার আগে আগে সিদ্ধ নুডলস এর সাথে গাজর, শসা ,সুইট কর্ন ,লবণ স্বাদমত , লেবুর রস আর ভাজা চিংড়ি দিয়ে আলতো করে মাখিয়ে নিন। খাবার সময় উপরে বাদাম ছিটিয়ে পরিবেশন করুন এই সালাদ।   ছবি ও রেসিপি- Romantic Kitchen Stories 
Select Category
Sort Posts