SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

চিতই পিঠা

চিতই পিঠা

খুব সাধারন এই পিঠা বানাতে অসাধারণ দক্ষতা লাগে। গ্যাসের চুলায় চিতই পিঠা বানাতে গেলেই তা ভালভাবে টের পাওয়া যায়। আজকে সেই রেসিপি-ই জানাচ্ছি।

উপকরণ

  • চালের গুড়া - ১ কেজি (আতপ +সিদ্ধ)
  • লবন - ১ ১/২ চা চামচ
  • ভাতের মাড় - ২ কাপ
  • কুসুম গরম পানি - পরিমান মত
  • বেকিং পাউডার - ১ চা চামচ

প্রণালী

- চালের গুড়ায় লবন ভাতের মাড় দিয়ে পরিমান মত কুসুম গরম পানি দিয়ে গোলা বানিয়ে নিন। ২ - ৩ ঘন্টা রেখে দিন। - পিঠা বানাবার আগ মুহূর্তে বেকিং পাউডার মিশিয়ে দিন। গোলা খুব পাতলা বা খুব ঘন হবে না। - মাটির খোলা অথবা লোহার কড়াই গরম করে নিন। ডালের চামচ দিয়ে ২ চামচ গোলা দিয়ে ঢেকে দিন। - ২- ৩ মিঃ পর দেখুন। পিঠা ভালো ভাবে ফুলে উঠলে খুন্তি দিয়ে পিঠা তুলে নিন। - পরিষ্কার কাপড় দিয়ে খোলাটা মুছে নিন। আবার পিঠার গোলা দিন। এভাবে চিতই পিঠাগুলো বানিয়ে নিন।

শুভ কামনা সকলের জন্য

ছবি ও রেসিপি - খুরশিদা রনী

Select Category
Sort Posts