SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

চিকেন অ্যান্ড ভেজিটেবল বিরিয়ানি

চিকেন অ্যান্ড ভেজিটেবল বিরিয়ানি

-মুরগি ১ টা ছোট পিস করে কাটা -হাফ কাপ দই -পেঁয়াজ কুচি ১ কাপ -আদা বাটা ২ টেবিল চামুচ -রসুন বাটা ১ চা চামচ -পেঁয়াজ বাটা ১ চা চামচ -এলাচি ৩ -৪ টা -জয়ফল বাটা হাফ চা চামচ -দারচিনি ২ -৩ টা -লবঙ্গ কয়েকটা -২ -৩ টা তেজপাতা -তেল ৪ টেবিল চামচ -লবণ স্বাদমত

মুরগির সাথে উপরের সবকিছু মেখে মেরিনেট করে রাখুন ১ ঘণ্টা। তারপর একদম অল্প পানি দিয়ে এটাকে রান্না করুন ২৫ মিনিট। হালকা ঝোল থাকবে, তেল উপরে উঠে আসলেই বুঝবেন যে তৈরি। বিরিয়ানির জন্যঃ -কালোজিরা পোলাও চাল / বাসমতি চাল ৩ কাপ -১ কাপ সিদ্ধ সবজি ( গাজর,বরবটি,আলু,মটরশুঁটি ) -হাফ কাপ তেল -লবণ স্বাদমত -কাঁচা মরিচ ৯-১০ টা -বেরেস্তা- ১/২ কাপ - বড় একটা হাড়িতে তেল দিয়ে তাতে চাল আর লবণ দিয়ে দিন। -চালটা একটু ভেজে নিয়ে ৫ কাপ ফুটন্ত গরম পানি আর সাথে ১ কাপ সিদ্ধ সবজি ( গাজর,বরবটি, আলু, মটরশুঁটি)রান্না করা মুরগির পিসগুলো দিয়ে নেড়ে দিন। বেরেস্তা দিয়ে দিন।

-এবার চুলার আঁচটা বাড়িয়ে দিন। চালটা যখন ফুলে উঠবে আর পানি শুকাতে থাকবে তখন আঁচ একদম কমিয়ে উপরে কাঁচা মরিচ দিয়ে ঢাকনা আটকে দমে দিয়ে দিন ২০ মিনিট-এর জন্য। সরাসরি চুলায় দেবেন না, নিচে একটি তাওয়া দিয়ে দিন। তাওয়া না থাকলে একটা হাড়িতে গরম পানি দিয়ে তার উপর বিরিয়ানির হাঁড়ি বসিয়ে দিন।

-ঢাকনা ভালোভাবে লাগিয়ে দেবেন। খেয়াল রাখবেন ভাপ যেন বের না হয়। আর বেশি নাড়াচাড়া করবেন না তাহলে চাল ভেঙে যাবে।

-নামিয়ে গরম গরম সালাদের সাথে পরিবেশন করুন।

রেসিপিঃ রোমান্টিক কিচেন স্টোরিজ
Select Category
Sort Posts