SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং

চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং

আজকের ডিশটির স্পেশালিটি হলো সৌন্দর্য উপভোগ এর সাথে সাথে খেয়েও ফেলা যাবে। শিখে নেয়া যাক মজাদার  চিকেন ফ্লাওয়ার ডাম্পলিং এর রেসিপি। 

[picture]

উপকরণ 

  • চিকেন কিমা - ১ কাপ
  • আদা রসুন বাটা - ১ চা চামচ
  • গোল মরিচ গুড়া - ১/২ চা চামচ
  • সয়া সস - ১/২ চা চামচ 
  • লবন - ১/২ চা চামচ
  • ডিম - ২ চা চামচ
  • বাসমতি চাল - ১/২ কাপ

প্রণালী

- চাল পানিতে ভিজিয়ে রাখুন ১ ঘন্টা।

- ছেঁকে তোয়ালে / টিস্যুতে করে পানি মুছে নিন ভালো করে।

- কিমা ভালো করে ব্লেন্ড করে মিহি করে নিন।

- বাকি সব মশলা মিশিয়ে বল বানিয়ে নিন।

- চিকেন বলগুলো চালে গড়িয়ে নিন।

- এবার ১০ - ১২ মিঃ স্টিম করে নিন।

- চাল সিদ্ধ হয়ে ফুলের মতো দেখাবে।

- চাইলে সামান্য কালার হাতে করে ছিটিয়ে নিতে পারেন।

ছবি ও রেসিপি -  খুরশিদা রনী

Select Category
Sort Posts