উপকরণঃ
মুগ ডাল - ৩/৪কাপ ( ৪ ভাগের ৩ ভাগ)
মুসুরির ডাল - ১/৪ কাপ
চালের আটা - পরিমাণ মত
লবণ - সামান্য
হলুদ- খুবই সামান্য (কালারের জন্য)
সিরার জন্যঃ
চিনি - স্বাদ অনুযায়ী
পানি - পরিমাণ মতো
এলাচ- ২-৩ টি
- সব এক সাথে জ্বাল দিন।
- সিরাটা পাতলাও হবেনা আবার ঘনও হবেনা ।
- চালের অন্যান্য পিঠাতে সিরা যে ভাবে করতে হয় সেভাবে করলেই হবে।
প্রণালিঃ
- ডাল ধুয়ে চালের আটা বাদে সব উপকরণ প্রেশার কুকারে দিয়ে দিন ।
- পানি হাতের তিন কর পরিমাণে দিতে হবে ।
- কয়েকটি শিটি দেয়ার পরে ডাল সিদ্ধ হয়ে গলে গেলে চালের আটা দিয়ে দিন ।
- ডাল গলে না গেলে আরো কয়েকটি শিটি দিন ।
- ডো টা চালের আটার রুটির মতো হবে। বেশি নরম হবে না।
- জ্বাল অল্প আঁচে রেখে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ঢেকে রাখুন।
- ৪-৫ মিনিট পরে নামিয়ে ঠাণ্ডা করে নিন।
- খুব ভালো করে ময়ান দিন।
- ভালো করে মিক্স করা হয়ে গেলে পিড়িতে মোটা করে রুটি বেলে নিন।
- এবার নিচের পছন্দ মতো শেপে কেটে খেঁজুরের কাটা, সুঁই বা কাঠি দিয়ে ভিতরে ফুল লতাপাতা এঁকে নিন। এবার এই ফুল পাতা খুঁচিয়ে খুঁচিয়ে পাপড়ি তুলুন বা খুঁচিয়ে দিন।
- এভাবে করলে ভালো ভাবে ভাজা হয় আর পিঠা মচমচা হয়।
- এবার ডুবো তেলে মাঝারি আঁচে হালকা বাদামি কালার করে ভেজে নিন।
- সিরা কুসুম গরম করে নিয়ে তাতে কয়েকটি পিঠা এক সাথে ছেড়ে কিছুক্ষণ রেখে দিন।
- কিছু সময় পরে একটি ছাঁকনির উপরে পিঠা গুলো তুলে রাখুন । এতে করে বাড়তি সিরা ঝরে যাবে।
- এবার ঠাণ্ডা করে এয়ার টাইট বক্সে ভরে রেখে দিন। তাহলে বেশ কয়েক ঘণ্টা মুচমুচা থাকবে।
টিপসঃ
*হলুদ দিতে না চাইলে সামান্য হলুদ ফুড কালার বা জাফরান দিতে পারেন।
পরিবেশনঃ
গরম গরম পরিবেশন করুন ।
রেসিপি এবং ছবিঃ মুহসিনা তাবাসসুম
মুগ ডালের পাকান বা ডালের নকশী পিঠা

0SHARES






