SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

বৃষ্টির দিনে খিচুড়ির সাথে হয়ে যাক সাদা ঝোলে ইলিশ!

বৃষ্টির দিনে খিচুড়ির সাথে হয়ে যাক সাদা ঝোলে ইলিশ!

বৃষ্টির দিনে খিচুড়ির ছাড়া কি চলে! দুপুরের আইটেমে খিচুড়ির সাথে রান্না করতে পারেন ইলিশের সাদা ঝোল। খুব অল্প মশলায় রান্না করা যায় ইলিশের এই আইটেমটি।

উপকরণ  
  • ইলিশ মাছ - ৬ টুকরা
  • পেঁয়াজ কুঁচি - ১/২ কাপ
  • চিনি স্বাদমতো
  • কাঁচা মরিচ - ৮/১০ টি
  • লবন স্বাদ মতো
  • তেল  - ১/২ কাপ
  • লেবুর রস - ১ চা চামচ
[picture] প্রণালী

- মাছ কেটে ধুয়ে নিন। লবন মাখিয়ে ১০ মিনিট রাখুন।

- হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুঁচি হালকা ভেজে নিবেন।

- পেঁয়াজ  ভাজা হলে মাছ, কাঁচা মরিচ ফালি ও অল্প পানি দিয়ে মৃদু আঁচে ৩০ মিনিট রান্না করতে হবে।

- মাঝে একবার মাছ উল্টে দিতে হবে পানি শুকিয়ে এলে চাইলে একটু ধনেপাতা ছিটিয়ে দিতে পারেন তেল উঠলে নামাবেন।

ছবি - পিন্টারেস্ট ডট কম রেসিপি - সামিয়া’জ হোম কিচেন
Select Category
Sort Posts