মুখ থেকে মেকাপ তোলার জন্য এতদিনে নিশ্চয়ই বাজারের সমস্ত কিনজিং পণ্য একবার করে ব্যবহার করে ফেলেছেন ! এখনও নিশ্চয়ই কেউ কেউ সবচেয়ে ভালো মেকাপ রিমুভারটি খুঁজে খুঁজে হয়রান হচ্ছেন আবার কেউ কেউ নিশ্চয়ই বাধ্য হয়ে যেকোনো একটা ব্র্যান্ডকেই বেছে নিচ্ছেন ! তাতেও স্বস্তি আসছে না তো ?
বিভিন্ন ছুতোয় আমরা যারা মেকাপ নিতে খুব ভালবাসি, তাদের জন্য মেকাপ রিমুভার একটি অতি প্রয়োজনীয় জিনিস । এটির ব্যবহার খুবই সোজা, কিন্তু কখনও ভেবে দেখছেন কি এই মেকাপ রিমুভার পণ্যগুলোয় ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলো আপনার ত্বকের ধরণের সাথে না মানালে আপনার ত্বকের কী ধরণের সমস্যা হতে পারে ? ত্বকে জ্বালাপোড়া থেকে শুরু করে ব্রণ পর্যন্ত হতে পারে পণ্যের এই অসতর্ক ব্যবহারে !
তবে কি মেকাপ তুলবেন না ? অবশ্যই তুলবেন, তবে এখন থেকে তা প্রাকৃতিক উপায়ে । এতে করে আপনার ত্বকের আর কোন ঝুঁকি থাকবেনা আর বাজারে হন্যে হয়ে সবচেয়ে ভালো পণ্যটাও খোঁজার ঝামেলা করতে হবেনা । চলুন জেনে নিই কয়েকটি প্রাকৃতিক মেকাপ রিমুভারের নাম ।
দুধ
সাধারণত মেকাপ তোলার পণ্যগুলো দুধ থেকেই তৈরি হয় । কোমল ও পরিষ্কার ত্বক পেতে আপনিও তুলোতে কয়েক ফোঁটা দুধ নিয়ে আলতো করে মুখে মেখে নিতে পারেন । এরপর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন যাতে মুখের লোমকূপে মেকাপ আর আটকে না থাকে ।
জলপাইয়ের তেল
জলপাইয়ের তেলের কোমল বিন্যাস চোখের মতো স্পর্শকাতর জায়গায় ব্যবহারের জন্য খুবই উপযোগী । তুলোতে ২/৩ চা চামচ জলপাইয়ের তেল নিয়ে ধীরে ধীরে চোখের পাতাটি মুছে নিন । ৩ মিনিট অপেক্ষা করুন, যাতে চোখের মেকাপটি (বিশেষ করে মাশকারা) ধীরে ধীরে উঠে যায় ।
কলা
মেকাপ তোলার পর ত্বককে সতেজ ও কোমল করে তুলতে কলা ও কয়েক ফোঁটা দুধের মিশ্রণ মুখে লাগান । ১০ মিনিট রেখে পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন । ত্বকের পার্থক্যটা এবার নিজেই বুঝে নিন !
বেবি অয়েল
বেবি অয়েল শুধু বাচ্চাদেরই নয়, আপনার ত্বকের জন্যও উপকারী । মেকাপ তোলার জন্যও এটি নির্দ্বিধায় ব্যবহার করে দেখতে পারেন । সাথে জলপাইয়ের তেল মিশিয়ে নিয়ে চোখের মেকাপ তোলার ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন ।
শসা
শসাও যে আপনার মেকাপ রিমুভার হিসেবে কাজ করতে পারে এটা জানেন কি ? পানিতে ১০ মিনিট সেদ্ধ করে শসাটি ভর্তা করে নিন । এবার আধ গ্লাস দুধের সাথে শসার একটি মিশ্রণ তৈরি করুন । এবার তুলোয় নিয়ে মুখটি পরিষ্কার করুন এবং পরিষ্কার পানিতে ধুয়ে ফেলুন । বেঁচে যাওয়া মিশ্রণটুকু আপনি পরেও ব্যবহার করতে পারবেন, কারণ শসার এই মিশ্রণ ১ সপ্তাহের মতো সংরক্ষণ করা যায় ।
লেবুর রস
লেবুর রস মেকাপ তোলা ও চোখের নিচের কালো দাগ দূর করতে সহায়ক । কয়েক ফোঁটা লেবুর রসের সাথে এক চা চামচ আলুর রস মেশান । এবার তুলো দিয়ে মুখটাকে মিশ্রণটি দিয়ে মুছে নিন । শেষে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন । ত্বকের পার্থক্যটি এবার উপভোগ করুন !
উপরের মেকাপ তোলার টিপসগুলো মূলত স্পর্শকাতর ত্বকের অধিকারী নারীদের জন্য । এবং একটি কথা সব নারীরাই সবসময় মনে রাখবেন, “কখনই মেকাপ নিয়ে ঘুমুতে যাবেন না” । কষ্ট করে হলেও মেকাপ তুলেই ঘুমাতে যাবেন, নাহলে সাধের ত্বকের বারোটা বেজে যাবে । এই বিষয়ে কোন বিভ্রান্তি থাকলে আমাদের এই লেখাটি পড়ে নিতে পারেন এই লেখাটি
সতেজ আর প্রাণবন্ত থাকুক আপনার ত্বক !
লিখেছেনঃ নুজহাত
মডেলঃ বোনো







I am in fact grateful to the owner of this web site who has shared this enormous post at at this time.
valo
bb or cc cream use korle ki make up cleaner use korte hoi?