কন্সিলার ব্যবহার করবেন ফাউন্ডেশনের আগে, না পরে?

কন্সিলার ব্যবহার করবেন ফাউন্ডেশনের আগে, না পরে?

কন্সিলার ব্যবহার - shajgoj.com

যারা নতুন নতুন মেকআপ  করা শুরু করেছেন ফাউন্ডেশন কন্সিলার এর সাথে পরিচিত হয়েছেন তারা তো বটেই, মোটামুটি মেকআপ করতে পারেন তারাও মাঝে মাঝে দ্বিধান্বিত হয়ে যান যে আগে কন্সিলার ব্যবহার করবেন নাকি আগে ফাউন্ডেশন তারপর কন্সিলার। অনেকেই হয়ত শুরুর দিকে এই দুটি জিনিসের পার্থক্য বুঝতে পারেন না। ফাউন্ডেশন মেকআপ এর বেইস তৈরি করে দেয় আর কন্সিলার মুখের দাগ ছোপ সহ অন্যান্য খুঁতগুলো ঢেকে দেয়। সাধারণভাবে আমরা, ময়েশ্চারাইজার < ফাউন্ডেশন < কন্সিলার < পাউডার এই ভাবে নিজের বেইস করে থাকি। তবে ফাউন্ডেশন আর কন্সিলার এর মধ্যে কোনটি আগে ব্যবহার করবেন, এটি নির্ভর করে তিনটি জিনিসের ওপর।

ক. আপনার ত্বকের ধরন।

খ. কী ধরনের কন্সিলার আপনি ব্যবহার করছেন (লিকুইড/ ক্রিম/স্টিক)।

গ. আপনার ত্বকের দাগের ধরন অর্থাৎ কি ধরনের দাগ বা খুঁত আপনি ঢাকতে চাচ্ছেন।

কন্সিলার ব্যবহার

১. যদি আপনার ত্বকে খুব বেশি দাগ না থাকে তবে প্রথমে ফাউন্ডেশন দিন।  প্রাথমিকভাবে ফাউন্ডেশন আপনার দাগ কিছুটা ঢেকে দেয়। তবে এটি নির্ভর করে আপনার ফাউন্ডেশন কেমন কাভারেজ দেয় তার ওপর। ফাউন্ডেশন লাগানোর পর যদি দাগ বা চোখের নিচের কোন কালি চোখে পড়ে তবে কন্সিলার ইউজ করুন।

২. যদি আপনি স্টিক কন্সিলার ব্যবহার করেন তবে যেই জায়গায় দাগ আছে, শুধুমাত্র সেই দাগের উপর কন্সিলার ইউজ করুন। যেহেতু এই ধরনের কন্সিলার বেশ ঘন হয়, এর ওপর ফাউন্ডেশন দেওয়ার সময় বেশি জোরে স্ট্রোক দেবেন না, এতে কন্সিলার মুছে হালকা হয়ে যায় আর আবার দাগ দেখা যাওয়ার সম্ভাবনা থাকে।

৩. লিকুইড বা ক্রিম কন্সিলার বেশ হালকা টেক্সচার এর হয়ে থাকে তাই সহজে মুছে যেতে পারে। এই ক্ষেত্রে আগে ফাউন্ডেশন এবং পরে কন্সিলার ইউজ করুন। কন্সিলার ব্রাশের সাহায্যে আলতো করে চেপে চেপে বসিয়ে ব্লেন্ড করে নিন।

৪. চোখের নিচের কালি বা পিম্পল এর স্পট ঢাকার ক্ষেত্রে প্রথমে ফাউন্ডেশন খুব সামান্য পরিমাণে নিন, ব্রাশের সাহায্যে লাগিয়ে নিন। অনেক সময় ফাউন্ডেশন লাগানোর পরে দাগগুলো আরও বেশি বোঝা যায়। এই টিপসটি ব্যবহার করে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোন অংশে কন্সিলার ইউজ করতে হবে। কারণ পুরো মুখে যেই রঙটি মানিয়ে যায়, দাগ ছোপগুলোর জন্য তার চেয়ে হালকা রঙের কন্সিলার ব্যবহার করলে আরও বেশি ফ্যাকাসে দেখায়। ত্বকের রঙের চেয়ে এক শেড হালকা বা গাঢ় নয়, বরং ত্বকের সঙ্গে মিলে এমন কন্সিলার বেছে নিন।

আপনি যদি ১০০% অথেনটিক কন্সিলার ও ফাউন্ডেশন খুঁজে থাকেন তবে শপ.শাজগোজ.কম এর কন্সিলার ও ফাউন্ডেশনগুলো দেখতে পারেন, কিনতে পারেন নিশ্চিন্তে।

SHOP AT SHAJGOJ

    ছবি- স্টাইলিস্ট.কম

    17 I like it
    2 I don't like it

    4 Comments

    1. কি করলে মুখের দাগ বরুন জাবে.? কেন FACEWASH ব্যবহার করা জাবে.? দয়া করে একটু বলবেন

    2. Hat pa kalo.
      er jonno ki krty pari????

    3. amr mukhe winter season a alargyr spot pore.amr skin oily but winter a kub susko hye pore.oi season a kon doroner cream suit krbe.plz suggest

    4. amar basir vag somoy e kopale Bron hoi,kisodin thake chole jai abar hoi,pasapasi edaning gale o 2-3ta Kore Bron hochche tobe sukia o jai,sukia gale, jaigatai dak pore jai,Ak gale hole opor gale thakena,tobe gale basi na 2-3 ta Kore hoi,tobe kopale regular ai Bron sash holo abar kisidin ar modde e 3-4 ta kore abar hochche.

    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...