SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল

ত্বকের সমস্যা সমাধানে ম্যাজিকাল ফেইস প্যাক তৈরির কৌশল

প্রত্যেক  মানুষের ত্বকের ধরণ ভিন্ন এবং একেক মানুষ ত্বকের একেক সমস্যায় ভুগে থাকেন । কেউ ব্রণের সমস্যায় , কেউবা ব্লেমিস , পিগমেন্টশ এর সমস্যায় ভুগে থাকেন । কেউ বা চান ত্বকের রঙটা আরেকটু উজ্জ্বল হোক । আবার অনেকে একাধিক সমস্যায় ভুগে থাকেন । ত্বকের ভিন্ন ভিন্ন সমস্যায় ভিন্ন রূপচর্চা করা সময়সাপেক্ষ এবং ঝামেলা পূর্ণ  হয়ে যায় । তাই স্বাভাবিকভাবে আমরা ভেবে থাকি একটি মাত্র প্যাকে যদি সব সমস্যার সমাধান হতো ?  ত্বকের সব সমস্যার সমাধানের জন্য আপনাদের আজ একটি প্যাকের কথা বলব । এই প্যাকে ত্বকের সব সমস্যা যেমন - ব্লেমিস , পিগমেন্টশ , ওপেন পোরস , ব্রণ র‍্যাশ , ট্যানিং ইত্যাদি এসব সমস্যার সমাধান হবে এবং সাথে ত্বক উজ্জ্বল হবে ।

আজকে আপনাদের সাথে যে প্যাকটির কথা শেয়ার করব তা আমাদের দাদি নানিরা ব্যবহার করতেন । আজকের যুগে নতুন নতুন প্রসাধনীর ভিড়ে আমরা এসবকে প্রাধান্য দেই না , উল্টো ত্বকের অবস্থা বারোটা বাজিয়ে ফেলি ।

[picture]

ত্বকের এই ফেইস প্যাকটি হলো তিনটি প্যাকের সমন্বয়ে একটি প্যাকেজ । এতে রয়েছে অরেঞ্জ প্যাক , গ্রিন প্যাক , পিংক প্যাক । আর রয়েছে স্ক্রাবার । তিনটি প্যাক একসাথে ব্যবহার করলে তবেই সুফল পাবেন । তাহলে দেখে নেয়া যাক ম্যাজিকাল ফেইস প্যাক তৈরি এবং এর কার্যকারিতা ।

অরেঞ্জ প্যাক

  • পেপে ৭৫ গ্রাম
  • কমলা ১০০ গ্রাম
  • গাদা ফুল  ৪ টি
Papaya-Pack

গ্রিন প্যাক

  • শসা ২০গ্রাম
  • কারি পাতা ১০ বা ১৫ টা
  • লেবু অর্ধেক ( মাঝারি )
  • ধনে পাতা ২০গ্রাম

পিংক প্যাক

  • গোলাপ  ১ টি
  • আলু ৩০ গ্রাম

যাদের অ্যালার্জি আছে তারা আলুর পরিবর্তে গাজর ব্যবহার করতে পারেন ।

স্ক্রাবিং পাউডার

  • আটা  ১ টেবিল চামচ
  • বারলি ১ টেবিল চামচ
  • অটস ১ টেবিল চামচ
  • বেসন ১ টেবিল চামচ
  • হলুদ  ১ চা চামচrose-petals-in-mortar

ব্যবহার বিধি

১) অরেঞ্জ প্যাক , গ্রিন প্যাক , পিংক প্যাক এর সমস্ত উপকরণগুলো আলাদাভাবে ব্লেন্ড করে আলাদা পাত্রে রেখে নিন । এবার স্ক্রাবার এর উপকরণগুলো মেশান । এতে পানি মেশানোর প্রয়োজন নেই । শুকনো রাখুন ।

২) সর্ব প্রথম অরেঞ্জ প্যাকটি মুখে ও গলায় লাগিয়ে রাখুন ১০ মিনিট ।  ১০ মিনিট পর স্ক্রাবিং পাউডার দিয়ে হালকাভাবে ঘষে তুলে ফেলুন যতক্ষন না পর্যন্ত ত্বকের ময়লা দূর হয় ।

৩) এবার গ্রিন প্যাক টি লাগান একই নিয়মে ।

৪) সবশেষে পিংকটি মুখে লাগিয়ে রাখুন শুকানো পর্যন্ত । শুকিয়ে গেলে মুখ ধুয়ে ময়েশ্চারাইজার লাগান ।

প্যাকগুলোর কার্যকারিতা

(১) অরেঞ্জ প্যাক

- এই প্যাকটি গরমকালের জন্য বিশেষ উপযোগী । গরমকালে রোদের তাপে ত্বক কালো হয়ে যায় ।

- এই প্যাকের কমলাতে আছে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট  যা ত্বকের রোদে পোড়া দাগ দূর করে ও বয়স জনিত ভাঁজ রোধ করে ।

- গাদা ফুল ত্বকের র‍্যাশ , একনে ,ব্রণ ও ইনফেকশন কমায় ।

(২) গ্রিন প্যাক

- গ্রিন প্যাকের শসা ত্বকের অতিরিক্ত তেল দূর করে পোরস বন্ধ করে ।

- কারি পাতা ত্বকের ইনফেকশন কমিয়ে ত্বক গ্লো করে ।

- ধনে পাতা ত্বকের যে কোন কালো দাগ যেমনঃ ব্লেমিশ , পিগমেন্টশ , ইত্যাদি কমায় ।

- লেবু ত্বকের রং উজ্জ্বল করে ।

(৩) পিংক প্যাক

- গোলাপ ত্বক নরম ,কোমল ও ফর্সা করে  ।

- আলু ত্বকের  দাগ দূর করে ও রিংকেল কমায় ।

এই প্যাক গুলো সপ্তাহে দুই বা তিন দিন ব্যবহার করবেন । ব্যবহার করার প্রথম দিনই আপনি আপনার ত্বকের পরিবর্তন লক্ষ্য করবেন । প্যাকটি প্রথম বার ব্যবহারের ফলেই ত্বক উজ্জ্বল হবে এমনকি ত্বকের মৃত কোষ পর্যন্ত উঠে যাবে । আপনি নতুন ত্বক পাবেন । ১০০ % ফলাফল পাবেন এই প্যাকটিতে । প্যাকটি র কার্যকারিতা পরীক্ষা করার জন্য নিজের হাতের  অর্ধেক অংশে লাগিয়ে দেখতে পারেন । তবে এর পার্থক্য বুঝতে পারবেন । নিচের ছবিতে দেখুন ।

Untitled

এভাবে প্যাকটি ব্যবহার করলে এক মাসের মধ্যেই আপনি অভাবনীয় ফল পাবেন । পুরো শরীরে আপনি প্যাকটি লাগাতে পারেন । এতে আপনার শরীরের রঙে  পরিবর্তন আসবে । আপনি চাইলে প্যাকটি বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন । স্ক্রাবারটি শুকনো রাখবেন , এটি এক মাস পর্যন্ত ভালো থাকবে । এতে বার বার বানানোর ঝামেলা হবে না । তবে দেরি কেন আজকে শুরু করে দিন ত্বকের বিশেষ যত্ন ।

লিখেছেন - জোহরা হোসেন

 

Select Category
Sort Posts