SHAJGOJ
SHAJGOJ

Press Enter to search

ত্বকের ধরণভেদে নিজেই তৈরি করুন ফেস প্রাইমার

ত্বকের ধরণভেদে নিজেই তৈরি করুন ফেস প্রাইমার

মেকাপের জগতে ফেস প্রাইমার একটি পরিচিত নাম। মেকাপ সুন্দর এবং ভালো রাখার জন্যে ফেস প্রাইমার খুবই গুরুত্বপূর্ণ । নিজের স্কিনের প্রয়োজন অনুযায়ী ফেস প্রাইমার কিনতে হবে।  তবে, আপনি চাইলে বাড়িতেও তৈরি করে নিতে পারেন ফেস প্রাইমার। এটিও সেই একই কাজই দিবে। আজ আমি ৩ ধরণের ফেস প্রাইমার তৈরির রেসিপি জানাবো আপনাদের। তাহলে, চলুন জেনে নিই, কীভাবে নিজেই ফেস প্রাইমার তৈরি করবেন। ফেস প্রাইমার বানানোর আগে চলুন জেনে নিই, ফেস প্রাইমার কী কী কাজ করে -

  • ফেস প্রাইমার মেকাপের জন্য মুখে একটা স্মুদ ক্যানভাস তৈরি করে।
  • স্কিন টোন ইভেন করে।
  • মেকাপকে লং লাস্টিং করতে সাহায্য করে।
  • মেকাপ করার পর মুখ কালো হয়ে যাওয়া রোধ করে।
  • মুখ তৈলাক্ত হওয়া রোধ করে।
  • মুখের পোর থাকলে তার আকার ছোট করে ফেলে।

[picture]

(১) ম্যাট ফিনিস ফেস প্রাইমার  রেসিপি: (যাদের স্কিন অয়েলি তারা এই ম্যাট ফিনিশ ফেস প্রাইমার ব্যবহার করবেন।)

যা যা লাগবে -

  • অ্যালোভেরা জেল ২ টেবিল চামচ
  • আমন্ড অয়েল ২-৩ ফোটা
  • গোলাপ জল ২ টেবিল চামচ

একটি বাটিতে সব উপকরণগুলো নিয়ে ভালোভাবে মিক্স করে নিন। এবার ছোট একটি কৌটায় ম্যাট ফেস প্রাইমারটি সংরক্ষণ করুন।


(২) ডিউয়ি ফিনিস ফেস প্রাইমার রেসিপি: (ডিউয়ি ফিনিস ফেস প্রাইমার ড্রাই এবং সেনসিটিভ স্কিনের জন্যে খুব ভালো কাজ করবে।)

যা যা লাগবে - 

  • অ্যালোভেরা জেল -  ১ টেবিল চামচ
  • গ্লিসারিন - ৪-৫ ড্রপস
  • নারিকেল তেল - ৩-৪ ড্রপস
  • ড্রাই স্কিনে সুইটাবল ময়েশ্চারাইজার - ১ টেবিল চামচ
 সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে তৈরি করুন ডিউয়ি ফিনিশ ময়েশ্চারাইজার এবং একটি ছোট কৌটোতে সংরক্ষণ করুন।

(৩) পোর মিনিমাইজিং প্রাইমার রেসিপি: (আপনার ফেসে পোর থাকলে এই প্রাইমারটি খুব ভালো কাজ করবে। এটি নরমাল স্কিনেও ভালো কাজ করবে।)

যা যা লাগবে -

  • অ্যালোভেরা জেল -  ১ টেবিল চামচ
  • ফুটানো পানি - ১ চা চামচ।
  • অরগানিক কস্মেটিক কাওলিন ক্লে -১ টেবিল চামচের ৪ ভাগের ১ ভাগ পরিমান
  • গ্লিসারিন - হাফ চা চামচ

সবগুলো উপকরণ মিলিয়ে নিয়ে একটি ছোট পাত্রে সংরক্ষণ করুন।

ব্যবহার বিধি:
প্রথমেই জানিয়ে দেই,  এই ফেস প্রাইমারগুলো ফ্রিজে ৭-১০ দিন ভালো থাকবে। কিভাবে এবং কখন ফেস প্রাইমার ব্যবহার করবেন, এ নিয়েও অনেকেই অনেক প্রশ্ন করে থাকেন। প্রাইমার সবসময় ফাউন্ডেশন লাগানোর আগে ব্যবহার করতে হয়। প্রথমে মুখ ধুয়ে নিয়ে ময়েশ্চারাইজার লাগান। ৫ মিনিট অপেক্ষা করুন। এরপর খুব অল্প পরিমানে প্রাইমার নিয়ে আপনার মুখে, বিশেষ করে- নাকে,গালে, কপালে, থুতনিতে আংগুলের সাহায্যে হালকা চেপে চেপে লাগান। ঘষাঘষি করবেন না। অনেক বেশি প্রাইমার কখনোই ব্যবহার করবেন না। প্রাইমার লাগানোর পর এটি সেট হওয়ার জন্যে আরো ৫ মিনিট অপেক্ষা করুন। এরপর ফাউন্ডেশন লাগান।

এই তো জেনে নিলেন, ঘরে বসেই কীভাবে ফেস প্রাইমার তৈরি করবেন এবং এছাড়াও এর কাজ এবং ব্যবহার সম্পর্কে। আশা করি, এ থেকে আপনাদের অনেক সাহায্য হবে।

ছবি - হোমভেদ ডট কম

লিখেছেন - জান্নাতুল মৌ 

Select Category
Sort Posts